নারী শিক্ষার বৃহৎ ও অনন্য শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজের ১৫০ বছরের পথ পরিক্রমণের ইতিহাস রয়েছে। ‘শুভস্বাধিনী সেবা’ নামক সংঘের নারীহিত চিন্তা থেকে ১৮৭৩ সালে স্বল্পসংখ্যাক বিদ্যার্থী নিয়ে একটি ক্ষুদ্র শিক্ষা প্রতিষ্ঠান ভূমিষ্ঠ হয়েছিল তা আজ মহাগৌরবে স্বমহিমায় উদ্ভাসিত। শিক্ষাহিতৈষী Miss Mary Corpenter GB এই গৃহ-বিদ্যালয়টি পরিদর্শন করে আর একটি স্কুল স্থাপনের পক্ষে রিপোর্ট পেশ করেন। ব্রাহ্ম সমাজের প্রতিনিধি শ্রী নবকান্ত আনন্দ মোহন দাস প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয় একত্রিত হয়ে ঢাকা ফিমেল (Dhaka Female) স্কুল নামে আত্মপ্রাকশ করে। ১৮৭৮ সালে নতুন ব্যবপনায় তৎকালীন গভর্নর স্যার অ্যাশলে ইডেনের নামানুসারে নতুন নামকরণ করা হয় ইডেন গার্লস স্কুল। ১৮৭৮ সালে সেপ্টেম্বর মাসে ‘ইডেন গার্লস স্কুল’ সরকারি প্রতিষ্ঠানে রূপ পায়। ইডেন স্কুলই সেকালের প্রথম সরকারি বিদ্যালয়। ১৮৯৬-৯৭ সালে এর ছাত্রী সংখ্যা ছিল ১৩০ জন । ১৯০৭-১৯১২ সনের রিপোর্ট অনুযায়ী Province of Easter Bengal and Assam Gi এর মধ্যে ইডেন স্কুলকে Excellent High School হিসেবে অভিহিত করা হয়। তখন স্কুলের কার্যক্রম পরিচালিত হতো লক্ষীবাজারের একটি বাসায়। ১৮৯৭ সালে ভায়াবহ ভূমিকম্পে বাসাটি ক্ষতিগ্রস্ত হলে প্রথমে উকিল শ্রী ঈশ্বরচন্দ্রের বাসায় ও পরে সদরঘাটে পর্তুগিজ কুঠি বাড়িতে স্থানান্তরিত হয়। এ সময়ে স্কুলটি ইন্টারিমিডিয়েট শ্রেণিতে উন্নীত হয় এবং ইডেন গার্লস হাই স্কুল অ্যান্ড ইন্টারমিডিয়েট কলেজ নামাঙ্কিত হয়। ১৯৩৯-৪০ এর শিক্ষার্থীদের স্মৃতিচারণ থেকে জানা যায় প্রশস্ত একটি বাগানের মাঝে তিতল অট্টালিকা ছিল কলেজ ভবন। সঙ্গে খেলার মাঠ ও Assembley হল। ১৯৪৫ সালে পুনর্বার স্কুলটি স্থানান্তরিত হয় আবদুল গণি রোডের বর্তমান সবিালয়ে। সচিবালয়ের নাম আজো ইডেন বিল্ডিং। ১৯৪৭ সালে স্কুলটি কার্জন হলে কিছুদিন তারপর কামরুন্নেসা স্কুল টিকাটুলীতে অবস্থান করে।